Advertisement Banner

‘প্রেমিকার ওপর অভিমানে’ কীটনাশক পান, প্রাণ গেল ইউল্যাব শিক্ষার্থীর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘প্রেমিকার ওপর অভিমানে’ কীটনাশক পান, প্রাণ গেল ইউল্যাব শিক্ষার্থীর
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রেমিকার ওপর অভিমান’ করে কীটনাশক পানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল শুক্রবার রাতে ১০টার পর অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদরের ভিমরুলী এলাকার অমল হালদারের ছেলে সৌরভ পরিবারসহ রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া থাকতেন।

সৌরভের বোন সঞ্জিতা হালদার বলেন, ‘‘আমার ভাইয়ের সঙ্গে এক তরুণীর প্রেম ছিল। শুক্রবার ওই তরুণীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে ভাই নিজের কক্ষে কীটনাশক পান করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সৌরভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত