Advertisement Banner

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও চীনের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও চীনের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ
চীনের সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫ শতাংশ, যা বেড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে। ছবি: রয়টার্স

ইরান ও আমেরিকা যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে অর্থনীতির জিডিপি ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে চীনের। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন এই প্রান্তিকে প্রবৃদ্ধির হার হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫ শতাংশ, যা বেড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক কাইল চ্যান জানান, গাড়ি এবং অন্যান্য রপ্তানি পণ্য এই সাফল্যের পেছনে ‘মেজর ব্রাইট স্পট’ বা উল্লেখযোগ্য বিষয় হিসেবে কাজ করেছে।

তবে এই সাফল্যের মাঝেও কিছু দুশ্চিন্তার জায়গা রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান-আমেরিকা যুদ্ধের পূর্ণ প্রভাব এখনো দৃশ্যমান হয়নি। জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে যে ব্যাঘাত ঘটছে, তার প্রতিফলন আগামী প্রান্তিকের তথ্যে দেখা যেতে পারে।

এর আগে, গত মাসেই বেইজিং তাদের বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করেছিল। যা ১৯৯১ সালের পর সর্বনিম্ন লক্ষ্য।

সম্পর্কিত