চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমেনা বেগম চাঁদপুর সদরের দেওয়ারবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত এবাদুল্লাহ। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
আমেনা বেগমের নাতি জাবেদ জানান, রাতে তার নানি সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাবেদ আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে থানা-পুলিশ হেফাজতে নিয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।