চরচা ডেস্ক

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় কোনো চুক্তি হয়নি । উচ্চপর্যায়ের এ আলোচনার পর প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ বিনিময় করছে।
পোস্টে আরও বলা হয়, কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে।
Breaking | Iran-U.S. talks mediated by Pakistan concluded after 14 hours. Technical teams from both sides are now exchanging expert texts. Negotiations will continue despite some remaining differences.#IslamabadTalks https://t.co/MewU4uMaJN
— Government of the Islamic Republic of Iran (@Iran_GOV) April 11, 2026
এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনা যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ কারণে ভেস্তে গেছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র। একে দুঃসংবাদ বলে অভিহিত করেছেন ভ্যান্স।
আলোচনার ঘাটতির কথা উল্লেখ করে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের শর্ত বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতে রাজি হয়নি ইরান। তিনি বলেন, “খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, আর আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।”