রমনায় মার্কেটের ভেতর পড়ে ছিল মরদেহ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রমনায় মার্কেটের ভেতর পড়ে ছিল মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর রমনা থানাধীন `রমনা কমপ্লেক্সের' একটি মার্কেটের ভেতর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৯০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মার্কেটের দ্বিতীয় তলার একটি গলির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ওই বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত