Advertisement Banner

যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠকটি ‘খুব ভালো হয়েছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে।

ট্রাম্প জানান, আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল লেবাননের সঙ্গে ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতির কথা জানান ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাব দিতে প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়।

অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আগামী রোববার শেষ হচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলি সূত্রগুলো বলছে, চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম। তারা মার্কিন প্রশাসনের বর্তমান পদক্ষেপগুলোকে ‘বিভ্রান্তিকর’ বলে বর্ণনা করেছেন।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে কোনো প্রস্তাব পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি।

সম্পর্কিত