ইরানের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে আমেরিকা-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই হামলাকে ‘বর্বোরোচিত কাজ’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এটি “আগ্রাসকদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়।”

স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে স্কুলে হামলার বিষয়টি আমেরিকা-ইসরায়েলের দিক থেকে নিশ্চিত করা হয়নি।

ওদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া আর ৭৪৭ জন আহত হয়েছেন।

রেডক্রস ও রেডক্রিসেন্ট কর্মকর্তারা জেনেভায় জানিয়েছেন, ঘটনার পর তারা সেখানে রেসপন্স টিম পাঠিয়েছে।

সম্পর্কিত