চরচা ডেস্ক

আলোচনার মধ্যেই ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে আমেরিকা। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই খবর এমন সময়ে সামনে এলো, যার ঠিক কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, আমেরিকার প্রতি ভালোবাসার কারণে তিনি এই সপ্তাহের শেষের দিকে হতে যাওয়া ছেলের বিয়েতে উপস্থিত থাকবে না।
ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউসে আমার অবস্থান করাটা জরুরি।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ও সিবিএস উভয় মাধ্যমই জানিয়েছে যে, নতুন হামলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বর্তমানে আলোচনা চলছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান একটি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় তাদের সেনাপ্রধানকে তেহরানে পাঠিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি তাদের বলেছেন, ইরান যদি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তার পরিণতি কী হতে পারে—সে বিষয়ে প্রেসিডেন্ট স্পষ্ট বার্তা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, ট্রাম্প গত কয়েক দিন ধরে ইরানের সাথে আলোচনার অগ্রগতি নিয়ে ক্রমেই হতাশ হয়ে পড়েছেন।
এক্সিওস আরও জানায়, চলতি সপ্তাহে ট্রাম্পের অবস্থান কূটনীতির থেকে সরে হামলার নির্দেশ দেওয়ার দিকে মোড় নিয়েছে।
এদিকে সিবিএস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের সাপ্তাহিক ছুটির দিন বাতিল করছেন।