Advertisement Banner

হরমুজ নিয়ে প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট হতে পারে মঙ্গলবার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হরমুজ নিয়ে প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট হতে পারে মঙ্গলবার
ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে।

তবে ভেটো ক্ষমতাধারী চীন বলপ্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিকেরা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাব থেকে বলপ্রয়োগের অনুমোদন বাদ দিয়ে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।

কূটনীতিকেরা বলছেন, প্রস্তাবটি দুর্বল করায় তা পাসের সম্ভাবনা বেড়েছে। তবে ভোটাভুটির ফলাফল এখনো অনিশ্চিত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই তেলের দাম বেড়ে যায়। পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। যুদ্ধের মধ্যে বেশির ভাগ সময়ের জন্য বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখে তেহরান।

এদিকে, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি না খুলে দিলে মঙ্গলবার ইরানের সবকিছু গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এমন হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, “মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। এরকম আর হয়নি। এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, ক্রেজি বাস্টার্ড, না হলে মঙ্গলবার দোজখ নেমে আসবে, আল্লাহ-আল্লাহ করো।”

তবে ইরানের সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না।

সম্পর্কিত