চরচা ডেস্ক

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫ টা ৩৫ মিনিটের দিকে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে রেলওয়ে স্টেশনে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
রেলস্টেশন থেকে থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াইউতাই স্টেট গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বেইজিং সফরের সময় তারেক রহমান বৃহস্পতি ও শুক্রবার প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।
এরপর দুই প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।
স্থানীয় সময় দুপুর ১ টা ৫৮ মিনিটের দিকে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
বেইজিংয়ে আসার আগে সকালে চীনের দালিয়ানে ‘আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
গত সোমবার মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষ করে চীনের দালিয়ানে যান আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।