চরচা প্রতিবেদক

ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার প্রদীপ পাল (৪০) ফরিদপুরের আলফাডাঙ্গা থানা এলাকার এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া আইডি খুলে এবং আইডি হ্যাক করে বিভিন্ন সময়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করেন। একই সঙ্গে তিনি ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৫ মার্চ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুরের অধীনে তদন্তাধীন।
র্যাব আরও জানায়, গত ১৪ এপ্রিল ফরিদপুরের আলফাডাঙ্গা থানার জাটিগ্রাম এলাকার বাসিন্দা শংকর কুমার পালের (৩৩) নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন অবমাননাকর পোস্ট করা হয়। এতে স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব ঘটনায় গ্রেপ্তার প্রদীপ পালের সম্পৃক্ততা রয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
র্যাব আরও জানায়, এ মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো অধিযাচনপত্রের ভিত্তিতে শুক্রবার সকালে আড়াইহাজার এলাকা থেকে অভিযুক্ত প্রদীপ পালকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।