Advertisement Banner

এনসিপির নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এনসিপির নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির
নুসরাত তাবাসসুম। ছবি: ফেসবুক

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

মঈন উদ্দীন খান বলেন, আজ বেলা ১১টার দিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নুসরাতের মনোনয়নপত্রটি আগামীকাল নির্বাচন কমিশনে তোলা হবে। কমিশন আইনগত বিষয়গুলো দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

৫০ টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য গত ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিন নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর ইসির ডিসপাস শাখায় মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। তখন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এরপর আদালতের দ্বারস্ত হন নুসরাত তাবাসসুম। গত ২৭ এপ্রিল নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

এদিকে, গত বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নাম ও ঠিকানা উল্লেখ করে গেজেট প্রকাশ করে ইসি।

সম্পর্কিত