চরচা ডেস্ক

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় প্রায় ৩০ বছর আগের একটি হত্যা মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে নেত্রকোনা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, স্থানীয় নির্বাচন সংক্রান্ত প্রভাব ও বল্লী গ্রামে দুই বস্তা ধান ও কাপড় চুরির ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৭ সালের ১৪ মে বিকেলে আবু হানিফ তালুকদার তার বাবার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে সাখাতুর রহমানকে (৩০) হত্যা করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহত সাখাতুর রহমানের চাচাতো ভাই আফতাব উদ্দিন তালুকদার বাদী হয়ে ১৯৯৭ সালের ১৫ মে খালিয়াজুরী থানায় আবু হানিফ তালুকদারসহ ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার বাদী আফতাব উদ্দিন তালুকদার জানান, মামলার পর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তদন্তের সময় চারজন আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়া হলে তিনি এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন। নিম্ন আদালত তা গ্রহণ না করায় তিনি জেলা জজ আদালতে আবেদন করেন। পরে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলেও তদন্তে আবারও ওই চারজনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আফতাব উদ্দিনের দাবি, পরবর্তীতে দায়রা জজ আদালত প্রকাশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো আসামিকে বাদ না দেওয়ার নির্দেশ দিলেও আসামিপক্ষ একাধিকবার স্থগিতাদেশ নিয়ে বিচার কার্যক্রম দীর্ঘায়িত করে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থগিতাদেশ প্রত্যাহার হলে আদালত আসামিদের বিরুদ্ধে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে নেত্রকোনা শহর থেকে মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদারকে গ্রেপ্তার করে খালিয়াজুরী থানা পুলিশ।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রধান আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী আফতাব উদ্দিন তালুকদার বলেন, আদালতের কাছে তার প্রত্যাশা, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।