চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন তিনি। তুলসী গ্যাবার্ডের পদত্যাগের পর তার প্রশংসা করেছে ইরান।
আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস শনিবার তুলসী গ্যাবার্ডের প্রশংসা করে বলেছে , তিনি ইরান সম্পর্কে এমন কিছু সত্য উচ্চারণ করেছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অস্বস্তিকর ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে দূতাবাস জানায়, ‘‘আমরা আব্রাহামের (তুলসী গ্যাবার্ডের স্বামী) দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করি। আপনি এর আগে বিভিন্ন সময়ে দেখিয়েছেন যে আপনি আমেরিকার জন্য কাজ করেন, ইসরায়েলের জন্য নয়। তিনি মাঝে মাঝে ইরান সম্পর্কে এমন কিছু সত্য কথা বলেছেন যা ট্রাম্প অপছন্দ করতেন। আপনার মতো একজন মানুষ এই সরকারের সাথে কাজ করেছেন, এটা সত্যিই পরিতাপের বিষয়—যে সরকার আমেরিকাকে একপাশে সরিয়ে রেখেছে এবং ইসরায়েলের প্রতিনিধি (প্রক্সি) হিসেবে কাজ করছে। আপনার জন্য শুভকামনা।’’
We wish Abraham a swift and complete recovery. You have previously shown at times that you work for America and not Israel, and sometimes you spoke truths about Iran that Trump hated. It was a pity that someone like you worked with this government, which has sidelined America and… https://t.co/OmfPaHvTwR
— IRI Embassy in Armenia (@iraninyerevan) May 22, 2026
স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসী গ্যাবার্ড। ফক্স নিউজ ডিজিটাল এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে ট্রাম্পকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তুলসী গ্যাবার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে তুলসী লিখেছেন, “আপনি আমার ওপর যে আস্থা রেখেছেন এবং গত দেড় বছর ধরে ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’-কে নেতৃত্ব দেওয়ার যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
হোয়াইট হাউসের একটি সূত্র বলেছে, তুলসীকে চলে যেতে বাধ্য করা হয়েছে। ট্রাম্প অবশ্য এর আগে ইরান নিয়ে তুলসী গ্যাবার্ডের সঙ্গে তার মতের অমিলের ইঙ্গিত দিয়েছেন। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা নস্যাৎ করার ক্ষেত্রে তার তুলনায় তুলসী ‘নমনীয়’।