বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে ইসির গেজেট

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে ইসির গেজেট
আগামীকাল শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে বিজয়ী হওয়া তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তার এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়, নবনির্বাচিত প্রার্থী তারেক রহমান বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেছেন।

এর ফলে ১৬ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত