চরচা প্রতিবেদক

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পরীক্ষার রুটিন না দেওয়ার খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার এক তথ্য বিবরণীতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মন্ত্রণালয় জানায়, কিছু অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’–এমন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।