মাইন পেতে রাখা ১৬ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, নতুন হামলা ইরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাইন পেতে রাখা ১৬ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, নতুন হামলা ইরানের
ফুজাইরাহ এলাকায় রাখা কিছু ট্যাঙ্কার। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনী ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে জাহাজগুলোর ওপর হামলা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালীতে থাকা অকার্যকর মাইন বসানো দশটি ইরানি নৌযানে মার্কিন বাহিনী হামলা করেছে। একইসঙ্গে তিনি বলেছিলেন, এসব জাহাজের ব্যাপারে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ইসরায়েল ইরান ও লেবানন লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা বলেছে, বৈরুতের দক্ষিণে হেজবুল্লাহর স্থাপনাকে তারা লক্ষ্যবস্তু করেছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘একটি ক্ষেপণাস্ত্র হামলার’ হুমকি প্রতিহত করেছে।

নতুন করে তীব্র হামলা ইরানের

গত কয়েক ঘণ্টায় ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোকে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র হামলা।

ইসরায়েল বলেছে, তারা ইরান থেকে ছোঁড়া কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। পরে তারা পরিস্থিতি নিরাপদ জানিয়ে নাগরিকদের আশ্রয়কেন্দ্র থেকে বের হতে বলেন।

অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, তারা একটি তেলের খনির দিকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে।

এছাড়া বাহরাইনেও সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। দেশটিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি রয়েছে।

সম্পর্কিত