চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিতে এক সিদ্দিকুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা দক্ষিণ বিভাগের খিলগাঁও অঞ্চলের পরিদর্শক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও অঞ্চলের একটি দল সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সেখানে অবস্থান করা মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পরিদর্শক সিদ্দিকুর রহমান বাম পায়ে গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকদের বরাতে তিনি জানান, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।