Advertisement Banner

রাজধানীতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফুল হুদা রুবেল (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানা যাচ্ছে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে ভবনের ভেতরে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ইব্রাহিম হোসেন সোহেল আরও জানান, ঐদিন রাতেই শিশুটির মা বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি শিশুর মেডিকেল পরীক্ষা করে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সম্পর্কিত