Advertisement Banner

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাবার পর সন্তানের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাবার পর সন্তানের মৃত্যু
ফাইল ছবি: বাসস

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে কথা (৭) নামে এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবার পরে তার শিশুর মৃত্যু হলো। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।

আজ বুধবার রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে ৫২ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় একই পরিবারের আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

গত রোববার ফতুল্লার গিরিধারা এলাকার একটি ৮ তলা ভবনের নিচতলায় ভোর ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. কালাম, তার স্ত্রী সায়মা বেগম এবং তাদের তিন শিশু সন্তান মুন্না, মুন্নি ও কথা গুরুতর দগ্ধ হয়েছিল।

সম্পর্কিত