ফলাফল পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ফলাফল পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

কয়েকটি কেন্দ্রের ফলাফল পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার নাহিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ করেন।

তিনি তার ফেসবুকে লেখেন, “নাহিদ ইসলামের নিশ্চিত জয় টের পেয়ে ঢাকা-১১ এর কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে। সবাই সতর্ক থাকুন। ষড়যন্ত্র রুখে দিন। যেকোনো অপচেষ্টার সমুচিত জবাব দিবে জনগণ।”

এর আগে আজ সকাল আটটার দিকে রাজধানীর বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন নাহিদ ইসলাম।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১–দলীয় নির্বাচনী ঐক্যে রয়েছে। এই জোট থেকে ঢাকা-১১ আসনে লড়ছেন নাহিদ।

সম্পর্কিত