Advertisement Banner

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন
ছবি: নাভানার ওয়েবসাইট থেকে নেওয়া

শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে আজ ভোরে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়।

পরে বাকি তিন আসামিও আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত চারজনের জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।

মঙ্গলবার রাত থেকে সাজেদুল ইসলামের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত বাসার ভেতরে প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত