মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ
আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। ছবি: রয়টার্স

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। স্থানীয় সময় গতকাল রোববার ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোতজবাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে নাম ঘোষণা করে। খবর আল জাজিরার।

তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী মোজতবাকে জ্ঞানী, ন্যায়পরায়ণ, ধার্মিক এবং বিচক্ষণ হিসেবে অভিহিত করেছে। তারা আরও বলেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরও (আইআরজিসি) মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে। আইআরজিসি বলছে, তারা সর্বোচ্চ নেতার নির্দেশকে ধর্মীয় দায়িত্ব হিসেবে মেনে চলবে এবং প্রয়োজনে তার নির্দেশ বাস্তবায়নে আত্মত্যাগ করতেও প্রস্তুত।

সম্পর্কিত