চরচা প্রতিবেদক

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগ এবং এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'। আজ সোমবার রাজধানীর মতিঝিলে একটি শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন অথবা তার নিয়োগ বাতিল করা না হবে, ততক্ষণ পর্যন্ত গ্রাহকদের এই আন্দোলন চলমান থাকবে। একই সঙ্গে, ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুকের নেতৃত্বে ব্যাংকটি যখন গ্রাহকদের আস্থা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে তাকে দ্রুত পুনর্বহালের দাবি জানানো হয়।
সোমবারের শান্তিপূর্ণ মানববন্ধনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলে অভিযোগ করেন ফোরামের নেতৃবৃন্দ। তারা জানান, পুলিশ গ্রাহকদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে করে ব্যাংকের অনেক সাধারণ গ্রাহক ও ফোরামের কর্মীরা আহত হয়েছেন। নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবারের কর্মসূচি
দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে টানা মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া, আগামীকাল দেশের প্রতিটি জেলা ও অঞ্চলে থাকা ইসলামী ব্যাংকের সকল শাখা অফিসের (ব্রাঞ্চ অফিস) সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে।
সংগঠনের সভাপতি বলেন, "আমাদের সঙ্গে খেলার চেষ্টা করবেন না। সাধারণ জনগণ যখন রাস্তায় নামে, তখন ইতিহাস বদলে যায়। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।"