Advertisement Banner

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত
প্রতীকী ছবি

ঈদে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় সুরুজ নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামের আরেকজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুরুজ পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা মো. স্বপনের ছেলে। হৃদয় একই এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ঘুরতে বের হয়ে দুই বন্ধু মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।

সম্পর্কিত