Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনিতে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠনের বার্ষিক সম্মেলন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১২
সিডনিতে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠনের বার্ষিক সম্মেলন
ছবি: নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য ও অঞ্চল থেকে আসা প্রায় ৩৫০ জন চিকিৎসকের অংশগ্রহণে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার (এফবিএমএসএ) বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ২০২৬।

Advertisement

আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী চিকিৎসকের সংখ্যার বিচারে এটি ছিল অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের এ যাবৎকালের বৃহত্তম সম্মেলন।

বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের আতিথেয়তায় গত শনিবার ও রোববার (২৬–২৭ সেপ্টেম্বর) পেনরিথের ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনের এই আয়োজন চিকিৎসাবিজ্ঞানের জ্ঞানচর্চা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারিবারিক মিলনমেলার এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শনিবার সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। চিকিৎসক, তাদের পরিবারের সদস্য এবং সন্তানদের অংশগ্রহণে সংগীত ও নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শিল্পী ও কলাকুশলীদের পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নকীব খানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ। চিকিৎসক ও তাদের পরিবার-পরিজন এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

Advertisement
Advertisement
Advertisement

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

রোববার সকালে নিবন্ধন ও প্রাতঃরাশকালীন শিক্ষামূলক অধিবেশনের মাধ্যমে বৈজ্ঞানিক সিম্পোজিয়ামের কার্যক্রম শুরু হয়। সম্মেলনের প্রধান উপদেষ্টা ডা. জেসি চৌধুরী, আহ্বায়ক ডা. ফাইজুর রেজা (ইমন) এবং সহ আহ্বায়ক ডা. ইকবাল হোসেন ও ডা. শেখ হায়দার তপু বৈজ্ঞানিক সিম্পোজিয়ামের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. এম মোশাররফ হোসেন খান এবং নিউ সাউথ ওয়েলস চ্যাপ্টারের সভাপতি ডা. মেহেদী ফারহান।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আবুল জালাল আহমেদ এবং নিউ সাউথ ওয়েলস চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডা. রোকেয়া ফকির (কেয়া)।

সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্টBadminton–Sydney 1

এ পর্বে বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের মন্ত্রী জিহাদ ডিব এমপি, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম বুরহানউদ্দিন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস শাখার সভাপতি ডা. ফ্রেড বেট্রোস।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

অধিবেশনে ডা. মাজহার হক সংগঠনের পথচলা ও স্মৃতিচারণ নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র উপস্থাপন করেন। এরপর চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত চিকিৎসকদের হাতে ‘এফবিএমএসএ প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়।

দিনব্যাপী বৈজ্ঞানিক অধিবেশনগুলোর সমন্বয় করেন সংগঠনের শিক্ষা সম্পাদক ডা. আকবর আশরাফী এবং নিউ সাউথ ওয়েলস চ্যাপ্টারের শিক্ষা সম্পাদক ডা. মিহির রায়। জুনিয়র চিকিৎসক ও আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েটদের পেশাগত দিকনির্দেশনার পাশাপাশি হরমোন ও কিডনি রোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

হৃদরোগের পরীক্ষা ও বিশেষজ্ঞের কাছে রোগী পাঠানোর দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন ডা. জামিল আহমেদ ও ডা. ময়েজুর রহমান। ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বক্তব্য দেন ডা. মোহাম্মদ ইসলাম। আলঝেইমার্স রোগের চিকিৎসায় ডোনানেমাব নিয়ে আলোচনা করেন ডা. মনোয়ার হোসেন এবং রিউমাটোলজির সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন ডা. মুখলেসুর রহমান।

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তারArrest

এ ছাড়া, আরএসভি টিকাদান, হাঁপানি, ফুসফুসের ক্যানসার শনাক্তকরণ, মেনোপজ ব্যবস্থাপনা এবং শিশুদের স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা নিয়ে আলোচনা করেন ডা. লুতফুন্নেসা কুদ্দুস ও ডা. শাহনাজ আক্তারসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

সম্মেলনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, সংগঠনের স্মারক সাময়িকী ‘এলিক্সির’-এর মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চিকিৎসাসেবায় সহযোগিতা নিয়ে বিশেষ প্যানেল আলোচনায় অংশ নেন ডা. আব্দুল কুদ্দুস, সহযোগী অধ্যাপক রেজা আলী এবং ডা. হাসান সারওয়ার। তারা বাংলাদেশে জরুরি চিকিৎসাসেবার উন্নয়ন, জেনারেল প্র্যাকটিস কার্যক্রমের প্রসার এবং ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Annual Conference of Doctors 6

সমাপনী পর্বে পুরস্কার বিতরণ ও সম্মিলিত আলোকচিত্র গ্রহণের আয়োজন করা হয়।

আয়োজক কমিটি অংশগ্রহণকারী চিকিৎসক ও তাদের পরিবার, বক্তা, অতিথি, পৃষ্ঠপোষক, শিল্পী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

জ্ঞানচর্চা, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে শেষ হয় দুই দিনের এই সম্মেলন।

বিষয়: প্রবাসীঅস্ট্রেলিয়াসম্মেলনবাংলাদেশিসিডনিচিকিৎসকনিউ সাউথ ওয়েলস
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।