
ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?
রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

ক্রীড়ার উন্মাদনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনির ক্যাম্বেলটাউনে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাটল অব দ্য চ্যাম্পিয়ন’ সিইএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬।
সম্প্রতি ক্যাম্পবেলটাউনের এ১ ব্যাডমিন্টন সেন্টারে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টস এই টুর্নামেন্ট আয়োজন করে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ৩২ জন উৎসাহী খেলোয়াড়ের অংশগ্রহণে মোট ১৬টি দ্বৈত দল প্রতিযোগিতায় নামে। টুর্নামেন্টে খেলোয়াড়দের দক্ষতা, দলীয় সমন্বয়, দুর্দান্ত র্যালি এবং ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।প্রতিযোগিতার শুরুতে ১৬ দলকে ৮টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ পর্বে প্রতিটি দল নিজ গ্রুপের অন্য ৭টি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। ৪টি কোর্টে একযোগে অনুষ্ঠিত ম্যাচগুলোতে শুরু থেকেই ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার আমেজ।

গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপের শীর্ষ চারটি করে দল নকআউট পর্বে জায়গা করে নেয়। গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলো কাপ প্রতিযোগিতায় এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলো প্লেট প্রতিযোগিতায় অংশ নেয়।
দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুজবাম্পস। দলের তানভীর ও শফিউল জুটি ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা নিশ্চিত করেন।
কাপ প্রতিযোগিতায় কনক ও কবিরের স্ট্যালিয়ন শাটলস দল রানার-আপ হয়।
অন্যদিকে প্লেট প্রতিযোগিতায় শিরোপা জয় করে ম্যাকফিল্ড ড্রাকুলাস। আমিন ও শহিদুরের জুটি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে প্লেট চ্যাম্পিয়ন হয়। ফয়সাল ও আরিফের দ্য ব্যাকবেঞ্চার্স দল প্লেট প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
ফাইনাল ম্যাচ শেষে কাপ ও প্লেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টসের প্রতিষ্ঠাতা ও সভাপতি পুলক মজুমদার, পাবলিক অফিসার ও সাধারণ সম্পাদক মেহেদী খান। একই সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে তাদের অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতিস্বরূপ মেডেল প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ম্যাচ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রেফারি আসিফ, বারী, জিহাদ ও শামিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ মুহূর্ত, খেলোয়াড়দের নৈপুণ্য এবং কমিউনিটির প্রাণবন্ত পরিবেশ ক্যামেরাবন্দি করার জন্য ফটোগ্রাফার তুমন আহসান এবং মিডিয়া ও কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাইম আবদুল্লাহকে ‘মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার জন্য সাদিক করিম এবং Raine & Horne Edmondson Park Bardia-এর প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ ছাড়া টুর্নামেন্ট সফল করতে স্কোরার, কোর্ট মার্শাল, স্বেচ্ছাসেবক, আয়োজক, সমর্থক এবং উপস্থিত দর্শকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।
ট্রফি ও মেডেল প্রদান এবং আনুষ্ঠানিক ফটোসেশনের পর খেলোয়াড়, অতিথি, স্বেচ্ছাসেবক ও উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দিনের প্রতিযোগিতা, তবে তৈরি হয় নতুন বন্ধুত্ব ও সৌহার্দ্যের এক স্মরণীয় অধ্যায়।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সুস্থ বিনোদন, পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টস ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে কমিউনিটিতে খেলাধুলার চর্চা ও সক্রিয় অংশগ্রহণ আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।


সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।