
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন, তাঁর দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে। ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
লাতিন আমেরিকার দেশ পেরুতে শুক্রবার (১৫ নভেম্বর) এশিয়া–প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনের (এপেক) সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
ইসরায়েলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কি না তাঁর সরকার—মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্তবাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায়বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া।’
আরও পড়ুন
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা
ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন
বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস
দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।