
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুমার নামাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির ইসলামিক বিষয়ক সরকারি সংস্থা জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ডোমেনটস ও যাকাত (আওকাফ)।
সংস্থাটির ঘোষণায় বলা হয়েছে, ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) থেকে দেশটির সকল জামে মসজিদে জুমার নামাজ স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৩০ মিনিট আগে। কর্তৃপক্ষ মুসল্লিদের নতুন সময়সূচি মেনে চলার এবং সময়মতো নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স অন এন্ডোমেন্টস অ্যান্ড যাকাতের জুমার খুতবার আর্কাইভ পৃষ্ঠায় একটি সতর্কতা হিসেবে ঘোষণাটি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে: "হে মুসল্লিগণ, ইসলামিক বিষয়ক, অ্যান্ডোমেন্টস ও যাকাত সংক্রান্ত জেনারেল অথরিটি ঘোষণা করছে, আগামী ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার থেকে জুমার নামাজের খুৎবা দুপুর ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। অতএব, হে মুসল্লিগণ, সওয়াব এবং বরকত নিশ্চিত করার জন্য নির্দিষ্ট সময়ে এটি আদায় করুন।"
উল্লেখ্য, ২০২২ সালে দেশটির সরকার সাপ্তাহিক কর্মদিবসের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জুমার নামাজ দুপুর ১টা ১৫ মিনিটে নির্ধারণ করেছিল। সংযুক্ত আরব আমিরাত তাদের সাপ্তাহিক ছুটি পরিবর্তন করে, সরকারি ও বেসরকারি খাতের শুক্র-শনিবারের পরিবর্তে শনিবার-রোববার করে। সেই মোতাবেক সরকারি খাতের কর্মীরাও শুক্রবারে অর্ধদিবস কাজ করে জুমার জামাতে নামাজে অংশগ্রহণ করেন।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”