
নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ পেতে সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে মন্ত্রণালয় সহযোগিতা করে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।
চরচা প্রবাস ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফররত বাংলাদেশ সাংস্কৃতিক দলের সম্মানে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সফরের শেষ দিনে গতকাল সোমবার ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের অডিটোরিয়ামে দেশটির শিল্পীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ অ্যান্ড কালচার ডিভিশনের সংসদীয় সচিব সাজ্জাদ হায়দার।
ইসলামাবাদ সফররত বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্যরা ছাড়াও বিশেষ এই অনুষ্ঠান উপভোগ করেন পাকিস্তানের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র, এনএইচসিডির যুগ্মসচিব, বাংলাদেশের কূটনীতিক এবং এনএইচসিডিরর কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। দুই দেশের শিল্পীদের পরিবেশনায় পাকিস্তান ও বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে।

এই কর্মসূচিটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তির একটি অংশ, যার লক্ষ্য হলো উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সদিচ্ছা এবং জনগণের সাথে জনগণের সম্পর্ককে আরও জোরদার করা।

এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার একটি সুযোগ তৈরি হয়েছে।

নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ পেতে সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে মন্ত্রণালয় সহযোগিতা করে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন।

ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরের মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা
পাকিস্তানের সর্বস্তরের দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।