
গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
চরচা প্রবাস ডেস্ক

জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ সৃষ্টিতে দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
এ চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা এবং গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের প্রতি বৈষম্য রোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, গত শনিবার জাপানের সঙ্গে প্রবাসী কর্মীদের সুরক্ষা বিষয়ে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন। গর্ভাবস্থা কিংবা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা যাবে না বা তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি এসব কারণে কোনো নারী কর্মীকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যতামূলক বিধানও চুক্তিতে রাখা হয়নি।
তিনি বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, অধিক বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ পরিবহন সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ দুপুরে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি হস্তান্তর করেন। পরে তিনি বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধা বাড়াতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২০০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও ট্রলি যুক্ত করা হবে। এতে বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পরিবহন সহজ হবে।
সৌদি আরবে আটকে পড়া যাত্রীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্লাইট সংকটের কারণে আটকে পড়া যাত্রীদের অন্য এয়ারলাইনসের মাধ্যমে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মিশনগুলো নিবিড়ভাবে কাজ করছে।

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরের মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা
পাকিস্তানের সর্বস্তরের দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।

চীনের গুয়াংজুতে কনস্যুলেট অফিস স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান
আবেদনকারীদের হিসাব অনুযায়ী, গুয়াংজু থেকে বেইজিংয়ের দূরত্ব প্রায় ২ হাজার ১২৬ কিলোমিটার এবং কুনমিংয়ের দূরত্ব প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার। ফলে প্রয়োজনীয় কনস্যুলার সেবা পেতে এসব এলাকার বাংলাদেশিদের যথেষ্ট সময় ও অর্থ ব্যয় করতে হয়।

প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর
আবেদনের সঙ্গে প্রবাসী কর্মীর পাসপোর্টের কপি, বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের প্রমাণ, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর ব্যাংক হিসাবের স্টেটমেন্ট, ছবি, স্বাক্ষর ও জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।