
গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
চরচা ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লোক ভির্জা জাদুঘরের মঞ্চ নাচে-গানে মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় লোক ভির্জা জাদুঘরের মুক্ত মঞ্চে গতকাল রোববার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজনা করা হয়। দ্বিতীয় দিনের বাংলাদেশ সংগীত সন্ধ্যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
ইসলামাবাদের বাংলাদেশের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি পদস্থ কর্মকর্তা, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং পাকিস্তানের সর্বস্তরের দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।

তারা বাংলাদেশি শিল্পীদের নাচ ও গানের ভূয়সী প্রশংসা করেন। গ্যালারিভর্তি দর্শক-শ্রোতা মুহুর্মুহু করতালি দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এবং বাংলাদেশি সংস্কৃতির প্রতি তাদের আকর্ষণ ও ভালোবাসার বহি:প্রকাশ ঘটান।
এর আগে সকালে বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্যরা লোক ভির্জা জাদুঘর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং লোক ভির্জা জাদুঘরের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওয়াকাস সালীম উপস্থিত ছিলেন।

লোক ভির্জা জাদুঘরে পাকিস্তানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ডিসপ্লে দেখে বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্যরা মুগ্ধ হন।

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন।

চীনের গুয়াংজুতে কনস্যুলেট অফিস স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান
আবেদনকারীদের হিসাব অনুযায়ী, গুয়াংজু থেকে বেইজিংয়ের দূরত্ব প্রায় ২ হাজার ১২৬ কিলোমিটার এবং কুনমিংয়ের দূরত্ব প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার। ফলে প্রয়োজনীয় কনস্যুলার সেবা পেতে এসব এলাকার বাংলাদেশিদের যথেষ্ট সময় ও অর্থ ব্যয় করতে হয়।

প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর
আবেদনের সঙ্গে প্রবাসী কর্মীর পাসপোর্টের কপি, বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের প্রমাণ, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর ব্যাংক হিসাবের স্টেটমেন্ট, ছবি, স্বাক্ষর ও জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।