
বাংলাদেশ সাংস্কৃতিক দলের সম্মানে ইসলামাবাদে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
এই কর্মসূচিটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তির একটি অংশ, যার লক্ষ্য হলো উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সদিচ্ছা এবং জনগণের সাথে জনগণের সম্পর্ককে আরও জোরদার করা।
চরচা প্রবাস ডেস্ক

সৌদি আরবে ২০২৩ সালে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে নিহতের পরিবারের সদস্যরা।
এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে মন্ত্রণালয় সহযোগিতা করে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।
ক্ষতিপূরণের অর্থ গ্রহণের পর নুরুল হকের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সাংস্কৃতিক দলের সম্মানে ইসলামাবাদে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
এই কর্মসূচিটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তির একটি অংশ, যার লক্ষ্য হলো উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সদিচ্ছা এবং জনগণের সাথে জনগণের সম্পর্ককে আরও জোরদার করা।

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন।

ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরের মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা
পাকিস্তানের সর্বস্তরের দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।