Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪৪
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুইজারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্লাব জেনেভা নতুন করে তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। তিন দশকের বেশি সময় ধরে প্রবাসজীবনে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সংহতির আলো জ্বালিয়ে রাখা এই সংগঠনটি সুইস সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত। একমাত্র বাংলাদেশি প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি আলাদা পরিচিতি ও মর্যাদা বহন করে।

Advertisement

কমিটি ঘোষণার সময় সংগঠনের নেতারা জানান, সুইস সরকারের স্বীকৃতি শুধু মর্যাদার প্রতীক নয়—এটি দায়িত্ব ও অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ। নতুন নেতৃত্ব প্রবাসী বাংলাদেশি পরিবার, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে আরও দৃঢ় সংযোগ স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেছে।

নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তদের তালিকা

Advertisement
Advertisement
Advertisement

সভাপতি: নুরুল ইসলাম

সহ সভাপতি: বাবুল বিশ্বাস, এম টি আই শামীম ও রবিউল আউয়াল

সাধারণ সম্পাদক: মারুফ আনোয়ার

সহ সাধারণ সম্পাদক: মোক্তার হোসেন, এমরান হোসেন চৌধুরী ও স্বপন হাওলাদার

কোষাধ্যক্ষ: তানভীর আলম চৌধুরী

সাংগঠনিক সম্পাদক: কুদরত এলাহী

সহ সাংগঠনিক সম্পাদক: সামছুল কবির চৌধুরী

প্রচার সম্পাদক: মমিন পারভেজ খান

সাংস্কৃতিক সম্পাদক: সহিদুল আলম

সহ সাংস্কৃতিক সম্পাদক: রবিন বড়ুয়া

মহিলা সম্পাদিকা: ইতি ইসলাম

সহ মহিলা সম্পাদিকা: রুকু ইসলাম

যুব ও ক্রীড়া সম্পাদক: আরিফ আলাল

সহ যুব ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ সাহেদ হোসেন

আন্তর্জাতিক সম্পাদক: রাফিন আল আমিন

সহ আন্তর্জাতিক সম্পাদক: মোহাম্মদ ইসমাইল

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আসিকুর রহমান

আপ্যায়ন সম্পাদক: মোহাম্মাদ আলম

সহ-আপ্যায়ন সম্পাদক: আলাউদ্দিন বেপারী

কার্যকরী সদস্য: আনোয়ার ইসলাম, নজরুল মোল্লা, তাসলিমা চৌধুরী, জাকির হোসেন রাজ্জাক, তপু বড়ুয়া ও তুহিন সিমন আকন্দ।

৩০ বছরের ধারাবাহিকতার নতুন অধ্যায়

১৯৯৪ সালে ‘প্রবাস’ নামে যে সংগঠনটির জন্ম, কালের পরিক্রমায় সেই সংগঠন আজ বাংলাদেশ ক্লাব, জেনেভা। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিকে সুইজারল্যান্ডে পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে আসছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস পালন, ক্রীড়া কার্যক্রম, শিক্ষামূলক উদ্যোগ এবং মানবিক সহায়তার মাধ্যমে সংগঠনটি জেনেভায় প্রবাসী সমাজে আস্থা ও সম্মানের স্থানে পৌঁছেছে।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর জানায়, তারা আগামীতে আরও সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মসূচি, তরুণদের জন্য দক্ষতা উন্নয়নমুখী কার্যক্রম এবং বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক মজবুত করতে বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে।

সুইজারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যের ধারক-বাহক এই সংগঠনের নতুন নেতৃত্বকে ঘিরে প্রবাসীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

বিষয়: জেনেভাকমিটিসুইজারল্যান্ডপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।