Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২: ৫৯
যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে সবচেয়ে সম্ভাব্য নেতা হিসেবে বিবেচিত অ্যান্ডি বার্নহ্যাম আজ সোমবার (২৯ জুন) দেশ পরিচালনা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। তার কার্যালয় জানিয়েছে, তিনি এমন একটি শাসনব্যবস্থার রূপরেখা দেবেন, যেখানে লন্ডনকেন্দ্রিক ক্ষমতা দেশের বিভিন্ন অঞ্চল ও স্থানীয় সম্প্রদায়ের কাছে বিকেন্দ্রীকরণ করা হবে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলতি মাসের শুরুতে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম বর্তমানে স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে একমাত্র ঘোষিত প্রার্থী। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

গত সপ্তাহে স্টারমার ঘোষণা দেন, তিনি পদত্যাগ করবেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টিকে ক্ষমতায় আনার মাত্র দুই বছরের মধ্যেই জনপ্রিয়তা কমে যাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন।

Advertisement
Advertisement
Advertisement

বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র হিসেবে পরিচিতি পাওয়া এবং ‘কিং অব দ্য নর্থ’ নামে খ্যাত বার্নহ্যাম সোমবারের ভাষণে অঞ্চল ও স্থানীয় সম্প্রদায়ের হাতে ক্ষমতা হস্তান্তরকে তার প্রধান নীতিগত অঙ্গীকার হিসেবে তুলে ধরবেন।

এ ছাড়া, তিনি পুনঃশিল্পায়ন, আবাসন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক খাতের সংস্কারের মাধ্যমে আগামী ১০ বছরে মানুষের জীবনমান উন্নয়নের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তার কার্যালয় জানিয়েছে, এই পরিকল্পনার লক্ষ্য শুধু কে ব্রিটেন শাসন করবে তা নয়, বরং দেশটি কীভাবে শাসিত হবে সেই ব্যবস্থারও পরিবর্তন আনা।

বার্নহ্যাম ব্যাখ্যা করবেন, কীভাবে তিনি ‘যুক্তরাজ্যকে তার প্রাপ্য অবস্থানে ফিরিয়ে নিতে’ চান এবং দেশকে বর্তমান অচলাবস্থা থেকে বের করে আনার জন্য প্রয়োজনীয় ‘টার্নিং পয়েন্ট’ তৈরি করবেন। একই সঙ্গে ব্রিটিশ কর্মসংস্থান ও শিল্পকে আরও সহায়তা দিতে সরকারি ক্রয়ব্যবস্থার (পাবলিক প্রকিউরমেন্ট) সংস্কারের প্রতিশ্রুতিও দেবেন।

তিনি প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।

ব্যয় বাড়ানোর সুযোগ সীমিত

তবে ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সংঘাতজনিত জ্বালানি সংকটে ব্রিটেনের অর্থনীতি চাপে থাকায় বড় ধরনের ব্যয় বৃদ্ধি বা আমূল পরিবর্তনের সুযোগ সীমিত।

বার্নহ্যাম এর আগে বলেছিলেন, সরকারের উচিত “বন্ড বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা”। পরে অবশ্য তিনি দাবি করেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি বৃহৎ পরিসরে রাষ্ট্রায়ত্তকরণ এবং অদূর ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার পক্ষে আগের অবস্থান থেকেও সরে এসেছেন।

আবাসনমন্ত্রী স্টিভ রিড রোববার বলেন, বার্নহ্যাম ২০২৪ সালের নির্বাচনের আগে লেবার পার্টির দেওয়া প্রতিশ্রুতি এবং সরকারের বিদ্যমান আর্থিক নীতিমালা মেনে চলবেন। এর মধ্যে রয়েছে কর রাজস্বের মাধ্যমে দৈনন্দিন সরকারি ব্যয় নির্বাহ এবং মোট জাতীয় উৎপাদনের তুলনায় ঋণের হার কমিয়ে আনা।

স্কাই নিউজকে তিনি বলেন, “মৌলিক অর্থনৈতিক নীতির ক্ষেত্রে অ্যান্ডি বার্নহ্যাম স্পষ্ট করেছেন যে, তিনি আর্থিক শৃঙ্খলার সেই নিয়মগুলো মেনে চলবেন, যা ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো এই দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে।”

বিষয়: যুক্তরাজ্যপ্রধানমন্ত্রীঅ্যান্ডি বার্নহ্যামব্রিটেনইউরোপকিয়ার স্টারমার
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।