
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
চরচা ডেস্ক
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপিত হয়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস চত্বরে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এরপর দূতাবাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান। তিনি ১৯৭৫ সালের এই দিনে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০–এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪–এর অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনে জাতীয় জীবনে স্বস্তি আসেনি, দেশে অস্থিতিশীলতা বিরাজ করছিল। সাত নভেম্বরের বিপ্লবের পর জনগণ হাফ ছেড়ে বাঁচে। সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান দেশের আইনশৃংখলা পরিস্থিতিতে স্থিতিশীলতা আনেন, কৃষি বিপ্লব ঘটান এবং খাল খনন কর্মসূচির সূচনা করেন।

সিপাহী জনতার সংহতির ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাতির ক্রান্তিকালে জনগণ দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণের ধারাবাহিকতা রক্ষা হয়নি বলেই ২৪ এসেছে। তাই ২৪–এর অভ্যুত্থান পরবর্তী দেশের নেতৃবৃন্দ জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হবেন এমনটাই সবাই আশা করে।
রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশিকে অত্যন্ত পরিশ্রমী এবং কর্মপ্রাণ আখ্যা দিয়ে বলেন, তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অতি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে।
তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ এবং সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়।
দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিয়াদের বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি ডা. গোলাম হাসনাইন সোহান, মামুনুর রশিদ চৌধুরী, হামিদুল হক শামীম ও বিপ্লব হোসেন আজাদ।
আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং রিয়াদের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”