Advertisement

তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখল সৌদি আরব

বিডিজেন ডেস্ক

তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখল সৌদি আরব

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখেছে সৌদি আরব। সোমবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

Advertisement

মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড ৬২ লাখ ৫৪ হাজার ৭৫১ জন যাত্রী ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যা এর আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৭ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৬ শতাংশ নারী ছিলেন। আর ১০ দশমিক ৭ শতাংশ ছিলেন সৌদি সরকারের অতিথি, যাদের ওমরাহর যাবতীয় ব্যয়ভার বহন করেছে সৌদি কর্তৃপক্ষ।

এ সময় ওমরাহ পালনকারীদের ২৯ দশমিক ২ শতাংই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন পুরুষ এবং ১৬ লাখ ৩৮ হাজার ৭৪৩ জন নারী।

Advertisement

গত বছরের তুলনায় চলতি বছর সৌদি আরবের অভ্যন্তরীণ ওমরাহ পালনকারীদের সংখ্যাও বেশি ছিল। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি বছর একই সমেয়ে অভ্যন্তরীণ ওমরাহ পালনকারীর সংখ্যা বেড়েছে ২৯ লাখ ৬ হাজার ২৩৯ জন।