
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের পার্থের উত্তরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশী (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় একই গাড়িতে থাকা আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন লাবিব, ঈশিতা ও বিপুল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে পার্থের উত্তরে ব্রেটন বে এলাকায় ইন্ডিয়ান ওশান ড্রাইভ ও সিবার্ড রোডের সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ার ও পার্থনাউ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, চারজনকে বহনকারী একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা তাসনিম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার গুরুত্ব বিবেচনায় উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়।
আহত তিন বাংলাদেশি শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে।
জানা গেছে, নিহত তাসনিম ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় এসেছিলেন। পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। শিক্ষাজীবন শুরু হতে না হতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
পার্থে বসবাসরত বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিহত শিক্ষার্থীকে তাসনিম এবং আহত তিনজনকে লাবিব, ঈশিতা ও বিপুল হিসেবে শনাক্ত করেন। তিনি জানান, তাসনিম অল্প কিছুদিন আগেই উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় এসেছিলেন।
ঘটনার পর নিহত শিক্ষার্থীর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত করছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।