
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে আগামীকাল রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
এনসিএমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে প্রবল বাতাস হতে পারে। সেইসঙ্গে কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে এবং সমুদ্র উত্তাল থাকতে পারে।
ভারী বৃষ্টিপাত হতে পারে এমন এলাকাগুলো হলো-তাবুক, আল জউফ, মদিনা, মক্কা, হেল, আল কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আল বাহা, আসির এবং জাজান। রিয়াদ এবং আল বাহায় শুক্রবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আসির এবং জাজানে শনিবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাতের হতে পারে।
সৌদি আরবের বেশ কয়েকটি শহরে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকস্মিক এ বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের পথঘাট তলিয়ে গেছে। দেখা দিয়েছে বন্যা। কর্তৃপক্ষ সৌদির বাসিন্দাদের আনওয়া অ্যাপ অথবা এনসিএমের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলো থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য জেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”