Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৭: ০৯
সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই
সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) লোগো। ছবি: ইউএনবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে গত কয়েক দিনে সৌদি আরবগামী ফ্লাইট একের পর এক বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। এর ফলে দেশে আসা কর্মীদের নির্ধারিত সময়ে কাজে যোগদান এবং চাকরির নিশ্চয়তা ঝুঁকিতে পড়তে পারে। এই ঝুঁকি কমাতে সংগঠনটি সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Advertisement

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বাংলাদেশিসহ সবার নিরাপত্তা নিশ্চিত এবং সংঘাতে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এসব কথা বলে এসএবিসিসিআই।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান, রেমিট্যান্স, আমদানি ও রপ্তানি এবং বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

Advertisement
Advertisement
Advertisement

এসএবিসিসিআই নিবিড়ভাবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অস্থিতিশীলতা শুধু সামাজিক ও মানবিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ বিবেচনায় পরিস্থিতির দ্রুত স্বাভাবিকীকরণের ওপর জোর দিয়েছে তারা।

গণমাধ্যমের বরাত দিয়ে এসএবিসিসিআই জানায়, গত কয়েক দিনে ৮২টি ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবগামী ১৩ হাজারের বেশি বাংলাদেশি কর্মীর কর্মস্থলে যোগদান ব্যাহত হয়েছে।

এসএবিসিসিআই বলছে, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে কর্মীদের নির্ধারিত সময়ে কাজে যোগদান, চাকরির নিশ্চয়তা এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও সামগ্রিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানায় তারা।

ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলbiman-bangladesh

এ অবস্থায় সৌদি আরবগামী কর্মীদের কর্মস্থলে যোগদানের অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রয়োজনে ভিসার মেয়াদ বাড়ানো, নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয়, কর্মস্থলে যোগদানের বিকল্প ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনার অনুরোধ জানিয়েছে তারা।

সংগঠনটি মনে করে, পারস্পরিক সহযোগিতা, কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে এ পরিস্থিতির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিষয়: সৌদি আরবপ্রবাসীপ্রবাসী আয়রেমিট্যান্সসংঘাতমধ্যপ্রাচ্যআমদানি–রপ্তানিবিনিয়োগ
Advertisement
সর্বশেষ
  • ১

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

  • ২

    হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

  • ৩

    এক প্ল্যাটফর্মে মিলবে ব্যবসার সব অনুমোদন, কীভাবে

  • ৪

    অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ৫

    প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।

  • বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত

    প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, গতকাল সোমবার পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

  • সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসের যাত্রীসেবায় নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের

    সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসের যাত্রীসেবায় নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের

    নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচিতে পরিবর্তন হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের এসএমএস, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত জানাতে হবে।