
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
চরচা প্রবাস ডেস্ক

উপসাগরীয় দেশ বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করেছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের উপস্থিতিতে দূতাবাসের হল রুমে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত, বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তিলওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ ও উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক বিবর্তনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। ঐতিহাসিক এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি জাতির এক চরম সংকটের মুহূর্তে ঐতিহাসিক নেতৃত্ব দিয়ে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। একই সাথে স্মরণ করছি সিপাহী-জনতার সেই অবিস্মরণীয় ঐক্য ও বিপ্লবকে, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করেছিল।
তিনি বলেন, ১৯৭৫ সালে এই বিপ্লবের মধ্য দিয়েই জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয় এবং দেশের অর্থনীতিতে উৎপাদনমুখী রাজনীতির সূচনা ঘটে। তিনি ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’–এর ধারণার মাধ্যমে দেশের সকল নাগরিকের মনে আত্মমর্যাদা ও ঐক্যের বীজ বপন করেছিলেন।

রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশের এই অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অনন্য। আপনারা আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে চলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
সিপাহী-জনতার সংহতির ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাতির ক্রান্তিকালে জনগণ দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণের ধারাবাহিকতা রক্ষা হয়নি বলেই ২৪ এসেছে। তাই ২৪–এর অভ্যুত্থান পরবর্তী দেশের নেতৃবৃন্দ জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হবেন এমনটাই সবাই আশা করে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের শিক্ষা হলো-জাতীয় স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা।
তিনি সিপাহী-জনতার ঐক্যের সেই চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে, গণতন্ত্রের সুরক্ষায় এবং প্রবাসীদের অধিকার রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।
সবশেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”