Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ফিলিস্তিনকে সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৫: ০৭
ফিলিস্তিনকে সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।

Advertisement

আজ সোমবার (১১ আগন্ট) প্রধানমন্ত্রী আলবানিজ জানান, অস্ট্রেলিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কাছ থেকে কয়েকটি প্রতিশ্রুতি পেয়েছে। যার মধ্যে রয়েছে—নিরস্ত্রীকরণ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়া।

প্রধানমন্ত্রী আরও বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, কষ্ট ও অনাহারের অবসান ঘটানোর সর্বোত্তম উপায়।

আলবানিজ বলেন, তাঁর সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও জানান, গত দুই সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘এ মুহূর্তে একটি সুযোগ এসেছে, এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সেটিকে কাজে লাগাবে।’

এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ক্রমবর্ধমান চাপের মুখে থাকা ইসরায়েল বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা’।

ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তারা এ ধরনের পদক্ষেপ নেবে না (স্বীকৃতি দেওয়া) এবং তারা মনে করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেওয়া দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলো এবং অস্ট্রেলিয়া যদি সেই গহ্বরের মধ্যে প্রবেশ করে, এটি হতাশাজনক। আমার মনে হয় এটি আসলে লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘তারা জানে, যদি মেলবোর্ন বা সিডনির একেবারে পাশে এ ধরনের ভয়াবহ হামলা হতো, তাহলে কী করত। আমার মনে হয়, অন্তত আমরা যা করছি, আপনারাও তাই করতেন।’

সাম্প্রতিক দিনে গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘের রাষ্ট্রদূতরা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন, যদিও নেতানিয়াহুর দাবি এটি যুদ্ধ শেষ করার ‘সর্বোত্তম উপায়’।

গত বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, এই আশা নিয়ে যে এটি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করবে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা ‘স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে, যা আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয় তবে ভোটাধিকার দেয় না।

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া মানে তাদের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বিশ্বব্যাপী সমর্থন বৃদ্ধি পাওয়া।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত শনিবার থেকে গাজায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও ৫জনের মৃত্যু হয়েছে, এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে। এ ছাড়া, মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সাল থেকে ইসরায়েলের সামরিক অভিযানে মোট ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

ওই বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের সেই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং আরও ২৫১ জনকে জিম্মি করা হয়।

বিষয়: স্বীকৃতিজাতিসংঘঅস্ট্রেলিয়াফিলিস্তিনগাজা
Advertisement
সর্বশেষ
  • ১

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ২

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ৩

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৪

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৫

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।