
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুর্ঘটনারোধে মন্ত্রণালয়টি সড়কে নিরাপত্তা জোরদারে প্রচেষ্টা এখনও অব্যাহত রেখেছে। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সড়ক দুর্ঘটনারোধে তারা প্রধান সড়ক, স্কয়ারগুলোতে যেন ট্রাফিক আইন মেনে চলা হয় তা নিশ্চিত করতে চাইছে। এর ধারাবাহিকতায় এই বছরের প্রথম নয় মাসে মন্ত্রণালয় সংযোগ সড়কে নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১টিরও বেশি কেন্দ্র স্থাপন করেছে।
এছাড়া ১১ শ কিলোমিটারের বেশি রাস্তায় আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নিরাপত্তা কর্মী ও যানবাহন নামানো হয়েছে। এছাড়া সার্বক্ষণিকভাবে বাইরের সংযোগ সড়কগুলোকে পর্যবেক্ষণে রাখতে ইলেকট্রিক সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
সৌদি সরকার বলছে, ২০১৬ সালে দেশটিতে গড়ে এক লাখ মানুষের মধ্যে প্রায় ২৯ জনের মৃত্যু হয়েছিল সড়ক দুর্ঘটনায়। আর ২০২৩ সালে এই সংখ্যা ১৩ জনে নেমে এসেছে।
ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছে দেশটির সরকার। এসব সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ ও কৌশলগত প্রকল্পের মাধ্যমে ট্রাফিক সুরক্ষা বাড়াতে জোর চেষ্টা চালাচ্ছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
উত্তপ্ত হরমুজ বনাম উদ্বৃত্তের হাতছানি: কোন দিকে যাচ্ছে বিশ্ব জ্বালানি তেলের বাজার?
খুলনায় চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি করেছে দুর্বৃত্তরা

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”