
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৪৩) নামে বাংলাদেশি ওই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারন্যাশনাল এক্সিবিশন জল্লাক রোডে এই ঘটনা ঘটে।
আহত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তাদের সবাইকে বাহরাইনের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন। ২ জন ছাড়া বাকি সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত আলমগীর নরসিংদী জেলার রায়পুর থানার শান্তিনগর গ্রামের বাসিন্দা।
২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাজধানী মানামায় কুয়েতি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা ও বাহারাইনে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন।
এরপর দেশটির আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইনসের মাধ্যমে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়েছে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”