Advertisement

হিজবুল্লাহর মিডিয়া প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

বিডিজেন ডেস্ক

হিজবুল্লাহর মিডিয়া প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহর মিডিয়া বিভাগের প্রধান মোহাম্মদ আফিফকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

Advertisement

রোববার (১৭ নভেম্বর) মধ্য বৈরুতে একটি বিমান হামলার দায়িত্ব স্বীকার করে মোহাম্মদ আফিফকে হত্যা দাবি জানায় ইসরায়েল।

বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ভবন খালি করার বিষয়ে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই রোববার দুপুরে রাস আল-নাবা জেলায় একটি বহুতল ভবনে আঘাত হানে ইসায়েলি বাহিনী। এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

Advertisement

আফিফ ১৯৮০-এর দশকে হিজবুল্লাহতে যোগ দেন এবং গোষ্ঠীর প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করেন। নাসরাল্লাহকে সেপ্টেম্বরের শেষের দিকে হত্যা করে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলাকে 'গোয়েন্দা তথ্যভিত্তিক হামলা' হিসেবে বর্ণনা করেছে। তারা অভিযোগে করে, আফিফ 'অপপ্রচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধে ব্যবহারের জন্য মাঠের ফুটেজ সংগ্রহ করতে হিজবুল্লাহর কর্মীদের নির্দেশ দিয়েছেন।’