Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

আমেরিকা হস্তক্ষেপ করলে ইসরায়েলে হামলা হবে, ইরানের হুঁশিয়ারি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৮: ০১
আমেরিকা হস্তক্ষেপ করলে ইসরায়েলে হামলা হবে, ইরানের হুঁশিয়ারি

ইরানে আমেরিকা হামলা চালালে এর প্রতিক্রিয়ায় প্রথমেই ইসরায়েলে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আজ রোববার (১১ জানুয়ারি) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ সতর্ক করে জানিয়েছেন, ট্রাম্পের হুমকি অনুযায়ী আমেরিকা যদি ইসলামি প্রজাতন্ত্রটিতে হামলা চালায়, তবে আমেরিকান সামরিক বাহিনী এবং ইসরায়েল ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা দেশটির রাজধানী তেহরান ও দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদের রাজপথগুলোতে আছড়ে পড়েছে। ইন্টারনেট ব্যবস্থা অচল এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

অ্যাক্টিভিস্টদের দাবি, বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ার পাশাপাশি এ পর্যন্ত ২ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে।

এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সহায়তা করতে ইরানে সামরিক হামলা চালাতে পারেন বলেন জানিয়েছেন। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ সতর্ক করে জানিয়েছেন, এমন হলে আমেরিকান সামরিক বাহিনী এবং ইসরায়েল ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

Advertisement
Advertisement
Advertisement

পার্লামেন্টে আইনপ্রণেতারা দৌড়ে স্পিকারের মঞ্চের সামনে গিয়ে “আমেরিকা নিপাত যাক!” বলে স্লোগান দেওয়ার সময় গালিবফ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার রাতে জানিয়েছে, ইরানের ওপর হামলার সামরিক বিকল্পগুলো ট্রাম্পের কাছে পেশ করা হয়েছে। তবে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এরপরেই ইরানের জাতীয় সংসদ অধিবেশনে গালিবফ সরাসরি ইসরায়েলকে ‘অধিকৃত ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেন এবং আমেরিকান সামরিক বাহিনীকে লক্ষ্য করে হুমকি দেন, যা ছিল দেশ দুইটিতে হামলা করার আগাম সতর্কবার্তা।

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”

বিষয়: পার্লামেন্টযুক্তরাষ্ট্রআমেরিকাডোনাল্ড ট্রাম্পস্পিকারইরানসতর্কীকরণ
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।