Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আওতায় ক্লেমোরে স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৩: ৩৪
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আওতায় ক্লেমোরে স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আওতায় ক্লেমোরে উদ্বোধন করা হয়েছে ১৯ নম্বর ‘স্ট্রিট লাইব্রেরি’। এই কমিউনিটি উদ্যোগটি পাঠাভ্যাস, জ্ঞানবিনিময় ও সামাজিক সংযোগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Advertisement

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টায় এই স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে স্থানীয় বাসিন্দা, কাউন্সিল প্রতিনিধি এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Street Library 2

Advertisement
Advertisement
Advertisement

এই ‘লিটল লাইব্রেরি’ প্রকল্পটি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের বৃহত্তর কমিউনিটি সাক্ষরতা কর্মসূচির অংশ, যার লক্ষ্য—স্থানীয় বাসিন্দাদের বই পড়ার অনুপ্রেরণা দেওয়া এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা।

Street Library 3

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান অ্যাশ, এনডিসি অ্যালামনাই সভাপতি সাইমন হোসেন, লেখক গ্লেন কোসার, মিনা স্কানদারি, কমিউনিটি নেতা মো. শফিকুল আলম, গামা আবদুল কাদির, ড. মো. সিরাজুল হক, লি নিনহ্যাম, আল-ফয়সাল কলেজ, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের প্রতিনিধিসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সফল আয়োজন ও উষ্ণ আতিথেয়তার জন্য মরতেজা ইব্রাহিমিকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

Street Library 4

লাইব্রেরির নান্দনিক সজ্জা ছিল অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ, যা সৃজনশীলভাবে সম্পন্ন করেছে আল-ফয়সাল কলেজের প্রতিভাবান শিক্ষার্থীরা। তাদের এই অবদানের জন্য কলেজ প্রধান সোনালি লুথরাকে ধন্যবাদ জানানো হয়। যিনি শিক্ষা ও কমিউনিটি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Street Library 5

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এ-বি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অ্যাশ সকল অতিথি, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিটি নতুন লাইব্রেরি জ্ঞানের আলো ছড়ানোর এক একটি প্রদীপ। বইয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ পড়বে, শিখবে এবং একে অপরের সঙ্গে যুক্ত হবে।

ক্যাম্বেলটাউন অঞ্চলে ক্রমবর্ধমান সংখ্যক স্ট্রিট লাইব্রেরি শুধু বই পড়ার সংস্কৃতিই নয়, বরং কমিউনিটির বন্ধন ও মানবিক সম্পর্ককেও মজবুত করে তুলছে। ম্যাকআর্থার অঞ্চলে কমিউনিটি সাক্ষরতা ও সামাজিক সংযোগ বৃদ্ধির পথে এ-বি স্ট্রিট লাইব্রেরি আরেকটি মাইলফলক।

বিষয়: নিউ সাউথ ওয়েলসলাইব্রেরিঅস্ট্রেলিয়াপাঠাগার
Advertisement
সর্বশেষ
  • ১

    জাল সনদ ব্যবহারের অভিযোগ, দুই বিসিএস ক্যাডারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • ২

    আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভী

  • ৩

    ‘নীরব’ হৃদ্‌রোগ শনাক্তে নতুন সম্ভাবনা, বাংলাদেশিদের জন্যও তাৎপর্যপূর্ণ হতে পারে

  • ৪

    খুলনা বিভাগে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

  • ৫

    শহীদ মিনারের পাশের দেয়ালে ঠাঁই পেল ১৪ গুণীজনের প্রতিকৃতি

সম্পর্কিত
  • ‘নীরব’ হৃদ্‌রোগ শনাক্তে নতুন সম্ভাবনা, বাংলাদেশিদের জন্যও তাৎপর্যপূর্ণ হতে পারে

    ‘নীরব’ হৃদ্‌রোগ শনাক্তে নতুন সম্ভাবনা, বাংলাদেশিদের জন্যও তাৎপর্যপূর্ণ হতে পারে

    সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতাল ও সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি রক্ত পরীক্ষাভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি তৈরি করছেন, যার মাধ্যমে হৃদ্‌রোগের প্রচলিত ঝুঁকি না থাকা ব্যক্তিদের মধ্যেও করোনারি ধমনিতে রোগের প্রাথমিক লক্ষণ খুঁজে পাওয়া সম্ভব হতে পারে।

  • সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের

    সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের

    এয়ার এশিয়ার সিডনি রুট বন্ধ হওয়ার বিষয়টি বাংলাদেশি যাত্রীদের জন্যও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াতের ক্ষেত্রে এয়ার এশিয়া তুলনামূলক সাশ্রয়ী একটি বিকল্প হিসেবে পরিচিত ছিল।

  • সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস

    সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস

    সম্প্রতি ক্যাম্পবেলটাউন হাসপাতালে অস্ত্রোপচারের পর নাথান বাড়ি ফিরেছে। নাথানের শারীরিক খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে গত শনিবার ইমরুল তার বাসায় যান।

  • দুবাইয়ে গাউছিয়া কমিটির নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল

    দুবাইয়ে গাউছিয়া কমিটির নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল

    স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন আহমদ মিয়া। সঞ্চালনা করেন সৈয়দ দিদারুল আজম।