Advertisement

কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজের সুযোগ দেবে স্পেন।

বিডিজেন ডেস্ক

কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজের সুযোগ দেবে স্পেন।

কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজ ও অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে স্পেন। দেশটিতে অন্তত দুই বছর ধরে বাস করছেন এমন অভিবাসীরাই পাবেন এ সুযোগ। স্পেন সরকার জানিয়েছে, আগামী বছরের মার্চ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

Advertisement

অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, স্পেনে বেশ কয়েকটি খাতে শ্রমঘাটতি রয়েছে। সে সব দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।

এ ছাড়া স্পেনের অভিবাসন দপ্তর জানিয়েছে, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো শিথিল করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামে নতুন একটি রেসিডেন্স পারমিট ঘোষণা করা হয়েছে।

বিষয়: অভিবাসী