
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
গত চার বছরে কুয়েত থেকে এক লাখ ৩০ হাজার প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাসন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জসিম আল মিসবাহ।
সম্প্রতি জলেব আল শুইউখের একটি নির্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। এসময় আল মিসবাহ বন্দীদের অবিলম্বে একটি নতুন সংস্কার করা পুনর্বাসনকেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেন।
নতুন এই পুনর্বাসন কেন্দ্রে এক হাজার ৪০০ জন বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে। বন্দীদের থাকার ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এ ভবটি স্থাপনা করা হয়েছে।
স্থানান্তরের প্রথম পর্যায়ে এক হাজার পুরুষ বন্দীদের সরানো হবে। আগামী দুই মাসে নারী বন্দীদের
সেখানে নেওয়া হবে।
আল মিসবাহ জানান, বন্দীরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ল্যান্ডলাইন সুবিধা পাবেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক কলের সুবিধা দেওয়া হবে। এছাড়াও, দূতাবাসের প্রতিনিধিরা কনস্যুলার বিষয়ে সহায়তা করার জন্য মনোনীত অফিসে বন্দীদের সাথে দেখা করতে পারবেন।
দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াতেও উন্নতির কথা জানিয়েছেন ব্রিগেডিয়ার জসিম। যারা বিতাড়িত হবেন তাদের জন্য বিমানবন্দরে একটি ডেডিকেটেড গেট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের নির্বাসন অধিদপ্তর।
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
উত্তপ্ত হরমুজ বনাম উদ্বৃত্তের হাতছানি: কোন দিকে যাচ্ছে বিশ্ব জ্বালানি তেলের বাজার?

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”