স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী ফেনীবাসীর আর্থসামাজিক উন্নয়ন এবং নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি গঠন করা হয়েছে ফেনী জেলা ফোরাম, মাদ্রিদ। অসহায় মানুষের পাশে দাঁড়াবে এ সংগঠন। সাহায্য সহযোগিতার পাশাপাশি, আর্তমানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নবনির্বাচিত নেতারা।
বুধবার (২৯ অক্টোবর) মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে ফেনী জেলা ফোরাম ইন স্পেনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন।
সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার , বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সদস্য সচিব দুলাল সাফা, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, ভালিআনতে বাংলার সভাপতি ফজলে এলাহী।
সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ।
ফেনী জেলা ফোরাম ইন স্পেনের নেতাদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারক ,যুগ্ন সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ শাওন ও সহ শিক্ষা সম্পাদক শাহ নেওয়াজ শান্ত প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান।